দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে নিয়ে তীব্র সমালোচনামূলক মন্তব্য করেছেন বিএনপি নেতা রাশেদ খাঁন।
মঙ্গলবার (২৬ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এনসিপি ও পাটওয়ারীকে লক্ষ্য করে নানা অভিযোগ ও কটূক্তি করেন।
ফেসবুক পোস্টে রাশেদ খাঁন দাবি করেন, এনসিপির সঙ্গে জোট করার জন্য পাটওয়ারী আমার পা ধরতে বাকি রেখেছিল। তিনি আরও অভিযোগ করেন, এনসিপি পরে জামায়াতে ইসলামীর প্রভাবের মধ্যে চলে গেছে।

রাশেদ খাঁন লেখেন, গণঅধিকার পরিষদ ২০২২ সাল থেকে বিএনপির সঙ্গে জোটে রয়েছে এবং তিনি এমন কোনো রাজনৈতিক দলে যোগ দেননি, যাদেরকে তিনি দেশের “স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মানচিত্রের জন্য হুমকি” বলে মনে করেন।
এছাড়া পোস্টে তিনি নাসীরুদ্দীন পাটওয়ারীর রাজনৈতিক অবস্থান পরিবর্তন নিয়েও মন্তব্য করেন। একই সঙ্গে ব্যক্তিগত আচরণ ও জীবনযাপন নিয়েও একাধিক বিতর্কিত অভিযোগ তোলেন তিনি। তবে এসব অভিযোগের পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করেননি রাশেদ খাঁন।
জে আই